Today 19 Jun 2026
Top today
Welcome to cholontika

স্বপ্নময় পৃথিবী

: | : ০৯/০৯/২০১৩

এই ভাবনাটা বড় মধুর যে,
মানুষ পরপাড়ে চলে যাবার পর নক্ষত্র হয়ে উদয় হয় আকাশে।
তারপর যতদিন একটি মানুষও থাকে তাকে স্মরণ করবার ততদিন সে নক্ষত্র ঝরে পড়ে না।

পূর্বজন্ম ও পরজন্মের গাঁথার জন্মদাতারাও বড় রোমান্টিক।
এর কল্যানেই মানুষের মনে জাগে জনম জনমের সাথী হওয়ার সাধ।
এই জন্মে না পেলেও পরজন্মে পাবো, এই আশা নিয়ে বেঁচে থাকার সাহস, ভাললাগা জাগে মনে।

বড় অদ্ভুৎ ও সুন্দর কল্পলোক গড়ে হৃদয়,
যা নিজের মনে বাড়িয়ে দেয় তৃষা, অন্যকে দেয় স্বপ্ন দেখার সাহস।
আর যতদিন পর মানুষ স্বপ্ন দেখতে ভুলে যাবে তখন পৃথিবীর আর দরকার হবে না,
আপনাই ধ্বংস হবে পৃথিবী তখন, যেমন স্বপ্নহীন মানুষ কল্পলোক পায় না খুঁজে তাই ধ্বংস হয়।

প্রকৃতি আমাদের কাছে নানাভাবে হাত বাড়িয়ে আছে
স্বপ্ন দেখাবে বলে, নতুন নতুন কল্পলোকের সন্ধান দেবে বলে।
আর মানুষ যুগযুগ ধরে তাঁর বাড়িয়ে ধরা হাতে হাত রেখেছে, ভাসিয়ে দিয়েছে মন প্রকৃতিতে।

স্বপ্ন দেখেছে, দিয়েছে অন্যকে স্বপ্নের দিশা
রহস্যময় ভাবেই তাই টিকে আছে পৃথিবী, আজো মানুষ স্বপ্ন দেখে,
আজও তাই বন্ধন হৃদয়ে হৃদয়ে। আর স্পর্শময় ও স্পর্শহীন সংযোগ পৃথিবীর সাথে, প্রকৃতির সাথে।

এই কারণেই পিড়ামিড মহান যে স্বপ্ন দেখেছিল ফারাও, মিশরবাসী।
সিন্ধু থেকে ব্যাবিলন, গ্রীস থেকে হরপ্পা, বটেশ্বর থেকে মহেঞ্জোদাড়ো, রোম থেকে পাটালীপুত্র
সব পৃথিবীর, সময়ের মানুষই স্বপ্ন দেখেছে। তাই সবই মহান স্বপ্নের রুপকল্পে, স্বপ্ন দেখিয়েছে বলে,
দিয়ে গেছে বলে স্বপ্নময় পৃথিবী। আর যতদিন স্বপ্ন দেখবে এন্টারটিকা থেকে থেকে এশিয়া, ইউরোপ,
আমেরিকা থেকে আফ্রিকা, প্রশান্ত থেকে আটলান্টিকে ভাসবে স্বপ্নের তরী, ততদিন  থাকবে পৃথিবী।

২২০.৮.১৩, বদলগাছী, নওগাঁ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top