Today 01 Jul 2026
Top today
Welcome to cholontika

আব্বু

: | : ০৭/০৬/২০১৩

আব্বু আমার আশার আলো
হাজার হাজার স্বপন,
আব্বুর দোয়া সঙ্গে থাকলে
জয় করব ভুবন।

আব্বু আমার সবচেয়ে প্রিয়
এই দুনিয়াতে,
আব্বুকে আমি ভালোবাসি
সকাল, সন্ধ্যা, রাতে।

আব্বু আমার এই পৃথিবীতে
সবচেয়ে আপনজন,
আব্বুকে আমি সুখে, দুঃখে
পাই যে সারাক্ষণ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top