Today 20 Sep 2026
Top today
Welcome to cholontika

বাবার আদর পেলাম

: | : ০৮/০৬/২০১৩

1.
জানলা খুলে বসে আছি একা

উঠবে কখন জোছনাভরা চাঁদ

চুপটি করে আপন মনে ভাবি

বাবা ধরার এই পেতেছি ফাঁদ!

2.
কে জানি কে বলেছিল কবে

বাবা নাকি চাঁদের কোলে থাকে

জানলা খুলে বসে থাকা ছেলে

দেখেই নাকি হাত বাড়িয়ে ডাকে।

3.
আকাশ ভরা জোছনা ঢেলে চাঁদ

বাবাকে নিয়ে আসছে ধীরে ধীরে

মেঘের মেয়ে দুষ্টু ভীষণ পাজি

বাবাকে তারা রাখছে কেন ঘিরে?

4.
হঠাত্ করে মেঘ গিয়েছে সরে

চাঁদের মুখে ফুটল বাবার হাসি

আমায় দেখে উপুড় হলো চাঁদ

বাবার আদর পেলাম রাশি রাশি।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top