Today 07 Sep 2026
Top today
Welcome to cholontika

খেয়ালী নৌকায় ভাসে নদী

: | : ১৯/০৯/২০১৩

মাঝরাতে যখন চাঁদ থেমে থাকে
মাঝরাতে যখন সময় থমকে থাকে
আলুথালু বাতাস ধীরেটিরে বয়
বিষণ্ণতার মেঘ ছুঁয়ে জাগে বিপন্ন হৃদয়

রাতজাগা পাখিদের মতো রাতভাঙা সুখ
ঝিঁ-ঝিঁ ডাকের মতো দলছুট সুখ
খেয়ালী নৌকায় ভাসে নদী
স্বপ্নস্রোত অভিপ্রেত নিরবধি

জাগরীর মহাযজ্ঞকালে আকাশের  নীলিমা
হালখাতায় টালমাল পৃথিবীর সীমা
ছোট হতে হতে বিন্দু হয়ে যায়
মানুষ ভেড়ায় তরী মানবিক কিনারায়।

*

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top