Today 07 Sep 2026
Top today
Welcome to cholontika

চেহারা

: | : ২০/০৯/২০১৩

চুপ করে বসা ব্যাঙটা তাহার নাকের মতো
টাটকা পাকানো বেলটা তাহার টাকের মতো
কালো কুচকুচে কলস তাহার পেটের মতো
দুই পা ছড়িয়ে দাঁড়ালে দেখায় গেটের মতো
কবজি দু’খানা দেখতে খাটের পায়ার মতো
হাত তালু দু’টো দেখতে তবলা বাঁয়ার মতো
বড়ো মুখখানা দেখতে বেঢপ হাঁড়ির মতো
মুখভরা দাড়ি একটুও নয় দাড়ির মতো
চোখ দু’টো পুরো গোলগাল বড়ো জিরোর মতো
পুরো চেহারাটা বাংলা ছবির হিরোর মতো !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top