Today 20 Sep 2026
Top today
Welcome to cholontika

বাবার জন্য ভালবাসা

: | : ১০/০৬/২০১৩

লিখব না আর বাবার জন্য
নতুন কোন কবিতা
আঁকব না আর শিল্পী হয়ে
তোমার প্রিয় ছবিটা।
ভাবব না আর তোমায় নিয়ে
একলা বসে আমি
তাঁর সকাশে করব দোয়া
যিনি অন্তর্জামী।
সকাল হলে ডাকবে না আর
লক্ষ্মি বাবা বলে
থাকবে না আর পাশে বসে একটু
অসুখ হলে।
কাঁদব না আর তোমার জন্য
একটু দূরে গেলে
হাসব না আর তোমার হাতের
স্নেহের ছোঁয়া পেলে।
দূর হতে আর দেখব না
তোমার চোখের পানি
উজার করে কেঁদে নেব
দেখবে না কেউ জানি।
আম্মুকে আর বকবে নাতো
আমায় আদর করে
মামনি আর চুমবে না
মোর কপালের পড়ে।
বায়না করে বলব না
নতুন জামার কথা
ভাবতেই এখন বুকের মাঝে
লাগে কেমন ব্যথা!
আমি তোমার হৃদয় জুড়ে
একটা বোকা ছেলে
আচ্ছা করে বকব তোমায়
এবার বাড়ী এলে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top