Today 22 Jul 2026
Top today
Welcome to cholontika

আমার হাতটি ধরো

: | : ১০/০৬/২০১৩

একটিবার বাইরে এসে দেখো
অমলিন জোৎস্না
একটিবার হাত বাড়িয়ে দাও
আমার হাতে।
নেবে তো নাও যত খুশী,
আকাশটা তোমাকে দিলাম।
ঘরের চৌকাঠ পেরিয়ে
একটিবার পা বাড়িয়ে দেখো
শরৎ শশীর স্নিগ্ধ শীতল মুক্তোদানায়
ভরে যাবে তোমার শুন্য আঁচল।
পৃথিবীটাও তোমাকে দিলাম।
নির্জন রাত্রি অমানিবাস
ভালোবেসে নির্ভয়ে একটিবার আমার হাতটি ধরো।
বিশ্বাসের পূর্নতায়, নির্মল স্নিগ্ধতায়
আমার যা কিছু পাওয়া।
এই আকাশ, পৃথিবী থেকে যা কিছু অতীত বর্তমান
নিঃশর্তে সবিই তোমাকে দিলাম।
অতঃপর বাইরে এসে একটি বার হাতটি ধরো
যা তুমি ফিরিয়ে দিয়েছো কতবার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top