Today 22 Nov 2026
Top today
Welcome to cholontika

কবিতার দায়মুক্তি

: | : ২৯/০৯/২০১৩

সেদিন রাতে ঠিক কি যে হলো

আমি পরে গেলাম কিছু শব্দের মায়ায়

ওরা জোনাকির মতো মাথার ভেতর উড়ে বেড়াতে থাকে অবিরত

আমি ততক্ষণে হিপনোটিজম,

আমার ছিঁড়ে যাওয়া ডায়রির পাতা নিয়ে বসি

এলোমেলোভাবে সাজাতে চাই কিছু শব্দ

কাব্যর তারে এবার ঝঙ্কার ওঠে,

আমি মুক্ত হই কবিতা লেখার দায় থেকে

ওরা জন্ম নেয় ওদের মতো করে

আমি অবাক হয়ে তাকিয়ে দেখি

সদ্য জন্ম নেওয়া কবিতার দিকে তাকিয়ে থাকি।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top