Today 24 Feb 2026
Top today
Welcome to cholontika

বালিকার শরীরে তখনও কাঁচা ঘ্রাণ–

কচি ধান,সবুজ সতেজতা

বাতাসের সাথে সে হেলে দোলে

হাসে খেলে–

জানে না কো আসন্ন সে পথ

কাঁকড় পাথর নুড়িতে শানিত–

সেখানে কঠিন চামড়ার ঘামে

অমানুষ সংক্রামক বুভুক্ষা !

 

কতবার চৈত্রের খরায়

তার ম্লান আলোক ক্ষয়িত শরীরে

বর্ষা হুতাশ জাগবে–

দীর্ঘ শ্বাসে জেগে উঠবে

আপন পোড়া মাটি গন্ধ

go_top