চলন্তিকার নীতিমালার কিছু অংশ
চার. ব্লগে কি ধরনের লেখা প্রকাশ করা যাবে বা যাবে নাঃ
ঘ. প্রথম পেজে একজন লেখকের দুটি পোষ্ট একসাথে দেওয়া যাবে না।
তবে প্রাথমিক পর্যায়ে আমরা সর্বাধিক ৩টি লেখা অনুমতি দিচ্ছি এবং তা এই জুন মাসের জন্য প্রযোজ্য।
পাঁচ. লেখকদের প্রতি অনুরোধঃ
ক. সবার কাছে থেকে আমরা সুন্দর অ আকর্ষণীয় লেখা ও সুস্থ গঠনমূলক সমালোচনা আশা করছি। তবে অন্য কোন লেখার বক্তব্য নিয়ে নতুন পোস্ট দেওয়া যাবে কিন্তু ব্যক্তিগত আক্রমনাত্মক লেখা প্রকাশ করা যাবে না।
খ. আমরা কোন লেখার প্রত্যুত্তরে নতুন লেখা না লিখে মূল লেখাতে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।
দুই. লেখকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিষয়কঃ
হেয় প্রতিপন্ন করার জন্য কারো ব্যক্তিগত তথ্য চলন্তিকাতে প্রকাশ করা যাবে না। ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে কারো ব্যক্তিগত বৈশিষ্ট্যের দুর্বল দিক ব্লগে প্রকাশ করা যাবে না।
ধর্মবিরোধী, মুক্তিযুদ্ধ / মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে, অশ্লীল, দেশবিরোধী, আইন বিরোধী, রাজনৈতিক, ক্ষুদ্র জাতিসত্তাকে কটাক্ষ বা অবমাননা করে লেখা লিখলে কোন কারন দর্শানো ছাড়াই লেখক কে সরাসরি ব্যান করে দেওয়া হবে। তখন সে কত বড় মাপের লেখক সেটা আমলে নেওয়া হবে না।