Top today
বাবাকে নিয়ে লিখুন !
কয়েক দিন পরই আসছে বাবা দিবস (১৬ই জুন)। এই বিশেষ দিবসকে সামনে রেখে আপনারা বাবকে নিয়ে লিখুন, আপনার বাবাকে জড়িয়ে কোন স্মৃতি বিজড়িত কাহিনী, ব্যক্তিগত অভিজ্ঞতা, কবিতা, ছড়া যে কোন কিছু।
বাবাকে নিয়ে প্রতিটা লেখা স্টিকি করা হবে, তবে সে ক্ষেত্রে একজন লেখকের একটি লেখাই স্টিকি করা হবে এবং তা কমপক্ষে ৬ ঘন্টা স্টিকিতে থাকবে। আর লেখকের আইডিতে ছদ্ম নাম ব্যবহার করা যাবে না, আইডি নিজের সত্যিকারের নামে হওয়া বাঞ্ছনীয়। সাথে সাথে লেখকের প্রোফাইলে তার নিজের সম্পর্কে লেখা থাকতে হবে। সেরা ৩টি লেখা আগামী মাসের (ই-বুক) চলন্তিকা সাহিত্যপত্রে স্থান পাবে।
তবে সেরা লেখা নির্বাচনের ক্ষেত্রে স্টিকি করা লেখাগুলোই যে দেখা হবে তা না। তাই আপনারা ইচ্ছামত লিখতে পারেন। সেখান থেকেও সেরা লেখা নির্বাচন হতে পারে।
আমাদের সাথে থাকার জন্য আপনাদের অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি।