Today 20 Sep 2026
Top today
Welcome to cholontika

সবুজের জয়গান

: | : ০৬/০৬/২০১৩

সবুজের জয়গান
তৌহিদ উল্লাহ শাকিল
আকাশের নীল কালো মেঘে চাপা পড়ে যায় কখনো কখনো
বৃষ্টির জল খেলা করে ধরিত্রীর শুকনো জমিনে এখানে সেখানে
কোলা ব্যাঙের অদ্ভুত শব্দে রাতের নীরবতায় অজানা ভয় জাগায়
মৃত্তিকা ফুঁড়ে জেগে উঠে পরিচিত বৃক্ষের কুঁড়ি চিরসবুজ হয়ে ।

বর্ষার ভরা খালে সবুজ কচুরিপানা , হেলেঞ্চা, বনকলমি ভেসে বেড়ায়
গাঁয়ের বধু পালতোলা নৌকায় সবুজ রঙের পানে মুখ রাঙ্গায়
বৃক্ষরাজির পত্র পল্লবে বিন্দু বিন্দু জলকণা খেলা করে মোহনীয়তায়
বালিহাঁস উড়ে যায় দুরের সীমানায়,পেছনে ফেলে সবুজ শ্যামলতা।

সবুজ পাতার ফাঁকে হলুদ-সাদা কদম ফুল ঝোলে কদম্ব ডালে
প্রকৃতি জন্ম দেয় অসত্যের খোলস থেকে বের হয়ে আসা চির সবুজ নিষ্পাপ হৃদয়ের
কচি ধানের পাতা লাখো স্বপ্নের বীজ বুনে দেয় পল্লীবাংলার কৃষকের বুকে
গ্রীষ্মের রুক্ষ প্রকৃতি জয়গানে মেতে উঠে চির সবুজ সমারোহের।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top