Top today
হাত বাড়িয়ে দিলাম আমি
হাত বাড়িয়ে দিলাম আমি পা বাড়িয়ে দিলাম
সাদা-কালো মেঘের কাছে স্বপ্ন চেয়ে নিলাম
স্বপ্নগুলো উড়ে বেড়ায় আকাশ পানে ছোটে
ইচ্ছেগুলো এলোমেলো গোলাপ হয়ে ফোটে
আমি এখন হাওয়ায় ভাসি মেঘের কোলে কোলে
স্বপ্নগুলো নৌকো হয়ে ভাসে নদীর কোলে