Today 20 Sep 2026
Top today
Welcome to cholontika

অপ্সরী

: | : ১৯/০৬/২০১৩

আমি প্রত্যুষে দেখি এক অপ্সরীর চোখ
কী মায়ায় জড়ানো তার দু’টি ঠোঁট
তার হাসির পরতে পরতে আছে রাজ্যের সুখ।

ইশারায় ডাকাডাকি কখনো সে কখনো আমি
সে বৃত্তবন্দী আর আমি উড়নচণ্ডি
তবুও থেমে নেই আমাদের খুনসুটি।

আমি দেখেছি তার চুলে উতাল হাওয়া
আকাশের বুকে আঁকে যেন নিত্য আল্পনা
আমি যে দিশেহারা তার ও রূপের মায়ায়।

তাকে নিয়ে কেটেছে কত রাত নির্ঘুমতায়
সে বুঝেও বুঝে না আমার হাজার কথায়
সত্যি আমি তার সুঢৌল বুকে মাথা রাখতে চাই।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top