Today 10 Aug 2026
Top today
Welcome to cholontika

আবার হবে বাসর (৩০/০৭/১১ ইং)

: | : ২৬/০৬/২০১৩

প্রিয়!
সেই সে বিচ্ছেদের পর হতে
ক্ষণে ক্ষণে আমার এ মনের ঘরে
থেকে থেকে তীব্র জ্বালা ধরে
শুধু তোমারই তরে।
প্রিয়!
সেই যে হলে চোখের আড়াল
তারপর… কেটে গেল কত কাল
আরতো দিলে না দেখা
দু’জনে দু’প্রান্তে একা।
প্রিয়! তোমার মনের সিংহাসনে
জানি আমি হয়ে আছি অমর,
প্রত্যাশা করি তোমার আমার
আবার হবে বাসর ॥

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top