Today 22 Nov 2026
Top today
Welcome to cholontika

তোমায় নিয়ে স্বপ্ন

: | : ০২/০৭/২০১৩

স্বপ্ন আমি দেখেছিলাম বাধব সুখের ঘর,
থাকব দু’জন মিলে সারাজীবন বর।
তোমায় আমি অনেক ভালবাসি,
তাইতো তোমায় দেখতে ছুটে আসি।
তুমি আমায় অনেক ভালবাসো,
তাইতো তুমিও আমার কাছে আসো।
তুমি ছাড়া মন আমার থাকে না হাসি খুশি,
তাইতো থাকতে চাই তোমার পাশাপাশি।
তুমি যখন হাসো!
লাগে অনেক ভালো।
তাইতো তোমার মুখের হাসি,
বারবার দেখতে ছুটে আসি।
তুমি যখন আমায় স্পর্শ কর!
মন আমার হয় শান্তি।
তুমি যখন আমার হাতটি ধর!
দূর হয়ে যায় জীবনের সব কান্তি।
যখন তুমি থাক দূরে!
মন যে আমার হাহাকার করে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top