Today 08 Sep 2026
Top today
Welcome to cholontika

আকাশ থেকে ভূত পড়েছে

: | : ০৭/০৭/২০১৩

আকাশ থেকে ভূত পড়েছে, মস্ত বড় ভূত
চক্ষু দুটি ছোটমোট, তাকায় কুতুর কুত

লঙ্কাকাণ্ড বাধিয়ে দেবো, একটু পেলে ক্ষুত
কোথাও আমি পাইনা খুঁজে, একটুখানি যুৎ

এইনা শুনে গাঁয়ের মানুষ, কাঁপে থর থর
সন্ধ্যাবেলা সব শিশুদের, গায়ে আসে জ্বর

জ্বরের ঠেলায় আবোল-তাবোল, করছে ছোট-বড়ো
শিশু-কিশোর রেগে-মেগে, বলছে তাকে ধরো

বেন্দা হাতে সব শিশুরা, পিটনি করে শুরু
বলল ভূতে ওরে বাবা, তোমরা আমার গুরু

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top