Top today
ঈশ্বরপুরী
প্রতিমা তলে মাথা ঠোঁকে মরো ভক্তি দাও বার বার
যে বানাল প্রতিমা উপেক্ষিত সদা সেই অচেনা কুমার
ঈশ্বর কভূ করে নাকো বাস প্রার্থনালয় মন্দির গগণে
পথে ঘাটেই পাবে তার দেখা যদি মন খোঁজিতে জানে ।
ঈশ্বর খায় না রাজভোগ অনাহারেই তার দিন যায় চলি
তবু মানুষ ঈশ্বরের নামে হালুয়া বিলায়, বড়পাঁঠা দেয় বলি
ইবাদত বন্দেগি মানুষ ঠঁকানো জিন্দেগি এক থালে মাখাই
মানুষ মানুষের রক্ত করছে পান দিয়ে ঈশ্বরের দোহাই ।