Today 08 Sep 2026
Top today
Welcome to cholontika

ময়না

: | : ০৭/০৭/২০১৩

ময়নাটা কাঁদছিলো – লাল রঙ সুখের আশায়
ময়না বেজান কাদেঁ। থৈ থৈ চারিদিকে দেখে সুখ –
তার কাছে তারা কেউতো আসতে চায় না কখনো –
ময়না বেজান কাদেঁ। একটি মরণ দেখেছিলো
ময়নাটা একদিনঃ বসন্তের নরোম পাতায়
ছাওয়া গাছটির ডাল মৃতদেহ হয়ে ঝুলে ছিল –
তারও বুঝি সুখ নাই – ছিলোনাকো কোনদিন সুখ
তাই একা হয়ে গিয়ে সুখ খুজেঁ নিলো স্তব্ধতায়।

ইদানীং ময়নারও সাধ জাগে এভাবে মরণে;
জেনে নিতে সাধ তার – ভাসায়েছে সেই মৃতটারে
ওপারে কতটা সুখ; সাধ হয় জেনে নিতে তার –
স্তব্ধতায় কত সুখ; লোকোত্তর জগতের শ্বাস
সহজইবা কতটুকু; মরে গিয়ে জেনে নিতে সাধ –
ওপারে সুখের জল কতটুকু ভাসাবে তাহারে।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top