Top today
স্বপ্ন দিয়ে যাও
স্বপ্নের ফেরিওয়ালা
একটু ফিরে তাকাও
একটা স্বপ্ন দিয়ে যাও,
রঙ্গীন হলে ভাল না হয়
হলোই সাদা কালো
মূল্য দিব যা চাও
একটা স্বপ্ন দিয়ে যাও।
স্বপ্নহীন শুকনো জীবন
মরুময় বিষাদ ভীষন!
স্বপ্ন দিয়ে আমায় তুমি
চাংগা করে দাও
একটা স্বপ্ন দিয়ে যাও।
যে স্বপ্ন দেখতে জানেনা
সে জীবন সাজাতে পারেনা,
হৃদয়ে আমার স্বপ্নের
বীজ বুনে দাও
একটা স্বপ্ন দিয়ে যাও।