Today 08 Sep 2026
Top today
Welcome to cholontika

বিরহের চিঠি

: | : ০৯/০৭/২০১৩

imagesfgf

খাদিজা!
তুমি কেমন আছ?
আমার খুব জানতে ইচ্ছে করে।
কতদিন যাবত তোমার সাথে আমার
দেখা নেই।
কথা নেই
চিঠি লেখা নাই।
তুমি কি এখনো আমাকে
মনে রেখেছ?
আমিতো তোমাকে
একটি মুর্হূতের জন্যেও
ভুলতে পারিনি,
কখনো ভুলতে পারব না।

খাদিজা!
তুমি কি জান?
এখনো তোমার কথা মনে হলে
সারা রাত জেগে থাকি
এখনো রাত জেগে
তোমার চিঠিগুলো পড়ি।
এখনো তোমাকে নিয়ে
কবিতা, গল্প, উপন্যাস লিখি।
এখনো তোমার কথা
মনে হলে কাঁদি।
এখনো তোমার কথা ভেবে ভেবে
রাত কেটে যায়
প্রতিটি মুর্হুত চলে যায়।
তুমি কি সে খবর রাখ?
জানি এ খবর কখনো
রাখবে না।
জানবে না।
শুনবে না।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top