Today 29 Apr 2026
Top today
Welcome to cholontika

তোমার চলে যাবার পদধ্বনি

: | : ১২/০৭/২০১৩

তোমার চলে যাবার পদধ্বনি
আমি আজো শুনতে পাই ।
সেই নিঃশব্দ দুপুর, অশ্রুসিক্ত চোখাচোখি
রক্তে রক্তে তোলে
অবসাদের ঝড়
চেপে ধরে হৃৎপিণ্ড—
মুমূর্ষু মানুষের মতন কাতরাতে থাকি!

আমার দুঃখেরা আজ বড় বেশি পৈশাচিক,
বড় নির্মম তাদের আচরণ—
শব্দহীন মধ্যরাতে
সঙ্গম করে অশ্রুর সাথে!………
জানিনা তোমার দুঃখেরা কেমন আছে ।

তোমার কাজলমাখা আঁখি, চ্যাপ্টা নাক, গোলাপী জিব—
সবি আমার কাছে অস্পষ্ট হয়ে গেছে!
আজো অস্পষ্ট হয় নি—
তোমার চলে যাবার পদধ্বনি ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top