Today 01 Jul 2026
Top today
Welcome to cholontika

চোর

: | : ২৫/০৭/২০১৩

ছিঁচকে-চোরে চুরি করে দেয়াল বেয়ে ফুটছিল
মহল্লার সব ছেলেরা ধরে আচ্ছাতালে কুটছিল

পিটনি খেয়ে উদোম গায়ে ওরা যখন কাঁদছিল
ওসব দেখে দুষ্টুরা সব হি হি করে হাসছিল

এমন সময় ওপথ ধরে আব্বু জোরে হাঁটছিল
বল্ল গিয়ে হচ্ছেটা কি, কথায় বড় ডাঁট ছিল

এই না ফাঁকে ছিঁচকে-শিয়াল ইতিল বিতিল নাচছিল
সটান দৌড়ে পালিয়ে সেদিন কোনোমতে বাঁচছিল

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top