Today 21 Jul 2026
Top today
Welcome to cholontika

এলো খুশির ঈদ!!!

: | : ০৮/০৮/২০১৩

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রমাজনের সিয়াম সাধনার আগামীকাল শুক্রবার সারাদেশে ঈদুল ফিতর পালিত হবে। চলন্তিকার পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা- ঈদ মোবারবক।

আজ সন্ধ্যা থেকেই অগণিত দৃষ্টি আকাশে খুঁজেছে এক ফালি বাঁকা চাঁদ। এক মাস রোজা রাখার পর পশ্চিম আকাশে চাঁদের দেখা মানেই মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরের আগমন। ঈদ শুধু আনন্দের বার্তা নিয়ে আসে না বরং ইসলাম ধর্মের সাম্যের অনন্য বিষয়গুলোও নিয়ে আসে। বাংলাদেশে শুধু মুসলিম ধর্মাবলম্বীদের জন্য নয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ যে কোনো ধর্ম, জাতি-গোষ্ঠী সবার জন্যই ঈদ নিয়ে আসে আনন্দ আর খুশির বার্তা। অবশেষে দেখা গেছে ঈদের সেই চাঁদ। দেশবাসী মেতেছে ঈদের আনন্দে। সরকারি ঘোষণার পাশাপাশি টিভি-বেতারে বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুলের কালজয়ী সেই গানের সুর –

 

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ।।

তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ

দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ।।

তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।

আজ ভুলে গিয়ে দোস্ত দুশমন হাত মিলাও হাতে,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।।

যারা জীবন ভরে রাখছে রোজা নিত- উপবাসী

সেই গরীব মিস্কিন দে যা কিছু মফিদ।।

ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরনী তৌহিদের,

তোর দওত করবুল করবেন হযরত, হয় মনে উমিদ।।

তোরে মারল ছুঁড়ে জুড়ে ইঁট পাথর যারা

সেই পাথর দিয়ে তোলরে গ’ড়ে প্রেমেরি মসজিদ।।

 

ঈদের দিনটি ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এদিক থেকে ঈদ কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের এক বড় পরিচয়।

 

পাড়া-মহল্লার মসজিদ থেকে ভেসে আসছে ‘ঈদ মোবারক’ ধ্বনি।

 

সবাইকে ঈদ মোবারক !!! 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top