Today 21 Jul 2026
Top today
Welcome to cholontika

তোমার কাছে শুধুই একটি বিকেল চেয়েছিলাম

: | : ০৮/০৮/২০১৩

কি চেয়েছিলাম আমি তোমার কাছে?

একটুকরো মেঘ , অনেক আকাশ

সকালের রোদ , ছুঁয়ে দেয়া বৃষ্টি-

এসব কিছুই চাইনি ।

আমি তো চেয়েছিলাম- একটি সোনালি বিকেল

কিছুটা সময় – তোমার পাশাপাশি থাকতে

তোমারই শরীর ছুঁয়ে কিছুক্ষণ-

যেমনটা থাকে আমার কবিতা আর কলমেরা একসাথে

ঘুরিয়ে ফিরিয়ে বারবার

সেই বিকেলের কথা- একটু কিছু পাওয়ার আকুলতা

একটু  মিষ্টি সে রোদ- শেষ বিকেলের

তোমার – আমার নির্জনতা।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top