Today 20 Sep 2026
Top today
Welcome to cholontika

স্বপ্ন আমার

: | : ২৪/০৮/২০১৩

স্বপ্ন আমার পাখা মেলে
যাচ্ছে মেঘের বাড়ি
উড়ে উড়ে মেঘের সাথে
আকাশ দেবে পাড়ি

মেঘের সাথে মেঘ হয়ে সে
খেলবে সারা বেলা
মেঘের গায়ে রং মাখিয়ে
বসিয়ে দেবে মেলা

রঙে-ঢঙে মেঘেরা যেই
আসবে ফিরে দেশে
স্বপ্ন আমার হাসবে তখন
রঙধণুটার বেশে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top