Today 07 Jun 2026
Top today
Welcome to cholontika

কাঙালের হাসি

: | : ৩০/০৮/২০১৩

বিলাসিতা আমার ঠিক ধাতে নাই
আজন্ম কাঙালের মত সুখ-শাক দেখি
ঘাস পাতায় ফড়িং নাচে
সাঁঝে হাসে উড়ন্ত জোনাকি।

চাঁদের আলোয় রাত জাগে বন
নক্ষত্ররেখায় পথ তৈরী হয়
বিকরিত হয় অনুভব,
মুক্তো জমে সমুদ্র-ঝিনুকে
শব্দ সাজানো হয় না আর পশম-লাগামে
ঘোড়া ছুটে চলে মাঠের পানে।

চাতক উড়ে যায়
জোছনা পান করে
মরুভূমি জাগে আমার প্রান্তরে।

একরঙা ঘুড়ি হয়ে উড়ে যাই
আকাশের নিশ্চিন্ত বিলাসে
সেখানেও শূণ্যতা ফের কাঙালের হাসি হাসে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top