Today 02 Nov 2026
Top today
Welcome to cholontika

এমন ছড়া লিখি

: | : ০৪/০৯/২০১৩

কেউ পড়ে না,কেউ পড়ে না

এমন ছড়া লিখি,

ভাব-ভাবনা ভজঘট

সুর-তাল সব মেকি।

 

ছন্দে নাকি গন্ধ আছে

শব্দে আছে মাত্রা,

বাক্যে আছে বকম-বকম

আকাশ পথে যাত্রা।

 

ভুলের ছড়া হুল ফুটিয়ে

ঝরিয়ে দেয় ফুল,

তবু সুবাস ছড়িয়ে পড়ে

সোনা ছড়ির দুল।

 

সোনার মাটি রুপোর জীবন

তাম্রপত্রে লেখা,

লোহার হৃদয় মরচে পড়ে

আছাড় খেয়ে শেখা।

 

 

সুখ-সাগরে উথালপাতাল

ঢেউয়ের মত দুঃখ,

মুক্তো-ঝুনুক কুড়িয়ে ফেরা

অনুভূতি সুক্ষ্ণ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top