Today 30 Apr 2026
Top today
Welcome to cholontika

দু:খটা আমার নিজেরই থাক

: | : ০৭/০৯/২০১৩

দুঃখটা আমার নিজেরই থাক
মোঃ ওবায়দুল ইসলাম

দুঃখের কথা কেউ শোনে না
সুখের কথা শোনে,
দুঃখটাই নিজের থাকে
সুখটা জনে জনে।

দুঃখের কোন সময় নাই
সুখের যত রব,
দুঃখটাই তাই একা বাড়ে
জুড়ে বুকটা সব।

বুকটা পোড়ে চুপি চুপি
কাঁদে চোখটা রাতে,
দুঃখটা আমার নিজেরই থাক
সুখ টা সবার সাথে।

আব্দুল্লাহপুর, উত্তরা, ঢাকা।
০২/০৯/২০১৩

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top