Today 19 Jun 2026
Top today
Welcome to cholontika

আমার প্রথম চিঠি ।

: | : ০৯/০৯/২০১৩

 

প্রিয় দুঃখ

 

তোমাকে ধন্যবাদ । সাথে সাথে পৃথিবীকেও । দুটোই আমার কাছে অপরিচিত হয়ে থাকল চিরকাল । অবিরত জানার চেষ্টায় তোমাদের এভাবে দূর্বোধ্য করে তুলব এমন জ্ঞান আমার কোনকালেই হয়নি । তাই এড়িয়ে যাই । বাস্তবতার নির্বোধ পৃথিবীতে দাঁড়িয়ে যার সময়কে বুঝার উপযুক্ততা নেই তার পালিয়ে যাওয়া  ছাড়া কি উপায় ? তুমি ভালো খেকো । আমি আমার মতো নির্বোধ ভালো থাকব ।

 

জানি এই এড়িয়ে যাওয়া বা পালিয়ে বেড়ানোর জন্যও একদিন কথা উঠবে । যদিও জবাব  দেয়ার আবশ্যকতা থাকবে না । অবশ্য সে কোন কালেই ছিল না । তবু ভয় তুমি না আমায় ভুল বুঝ । তাই বলে রাখি এই এড়িয়ে যাওয়া বা পালিয়ে বেড়ানো কোন স্বার্থপরতা নয় । বরং উভয়ের ভালো থাকার এক নির্লোভ সুখী উপায় । এক পৃথিবীর দু’অংশে দু’টো আলাদা হৃদয় যার দেখা নেই কথা নেই শুধু উপলব্ধি করে যাওয়া । চাওয়া নেই পাওয়া নেই শুধু ভালবেসে যাওয়া ।

 

আমার মাঝে মাঝে মনে হয় এ বুঝি আমার একার উপলব্ধি । হয়তো এটাই সত্যি । অন্যসব অন্যকিছুর  মতো নিয়মিত মিথ্যা । কেননা যে নিয়মিত মিথ্যার বিভ্রান্তি তুমি রেখে গেছ সেখানে সত্যকে ঠাঁই দেওয়ার স্হান কোথায় ? এই বিশ্বাসহীন অবিশ্বাস্য ভালবাসার মায়া তোমাকে কোনকালেই আকর্ষন করেনি । কিন্তু কোন এক অজানা কারনেই তুমি তা স্বীকার করার সাহস রাখনি । এ তোমার স্বার্থপরতা কিনা সে বিষয়ে আমি যাবো না । শুধু একটা মনে রেখ নিজেকে মূল্যায়ন করা আর নিজের মূল্য নির্ধারন করা এক নয় ।

 

তোমাদের পৃথিবীতে আমি কখনোই নিজেকে মেলাতে পারলাম না । আবার নিজের অমিল পৃথিবী থেকে বেরিয়েও আসতে পারলাম না । তাই নিজেকে নিজের মতো সরিয়ে নিলাম । এবং অপেক্ষায় থাকলাম । পূর্নিমার জোয়ারে নাইবা কথা হলো । অমবস্যার ঘোর  রা্িএতো রইল । আমি বসে রইলাম । না তোমাকে পাওয়ার আশায় নয় । তোমাকে তোমার পৃথিবীতে ফিরিয়ে দেবার আশায় । সে পর্যন্ত ভালো থেকো ।

সত্যকে পাশে রেখো ।

মৌলিক অথবা অনিবার্য ।

যা বুঝ । অথবা যা বুঝ বলে ধরে নাও ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top