Today 07 Sep 2026
Top today
Welcome to cholontika

দেহোত্তাপ

: | : ০৯/০৯/২০১৩

      

বাঁশের আগায় বইসা পাখি কান্দে

পাখির নাকি সখিয়া আটকা পড়ছে ফান্দে,

আমি কান্দি যৌবন জ্বালায় আইলো মোর বন্ধে

আমার বয়সী যারা সবাই ঘর বান্ধে ।

 

নদীর ধারে বইসা আমি খোঁজি আমার সখা

কতজনাই এল গেল বন্ধুয়ার নাই দেখা,

আমার ঘাটে প্রেমের তরী কেহ নাহি বান্ধে

আমার বয়সী যারা সবাই ঘর বান্ধে।

 

আগে যদি জানতাম তয় রশি দিতাম গলে

একা একা না থাকিতাম ভরা যৌবনকালে,

জীবন গেলেও পুড়তাম না তো মিছে মায়া দ্বন্ধে

আমার বয়সী যারা সবাই ঘর বান্ধে ।

 

(এটি একটি গীতি কবিতা)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top