Today 19 Jun 2026
Top today
Welcome to cholontika

নৌকা ভ্রমন

: | : ০৯/০৯/২০১৩

শৈশবের সুপ্রিয় রচনা তুমি
কৈশোরের সুপ্রিয় বাহন
দুরন্তপনায় হাজার কাহিনী জাগানিয়া
এই বেলা তুমুল তারুণ্যে তুমি
স্মৃতিভারাতুর !
প্লেনের টিকিট কেটে
আকাশের বদ্ধ জানালায় মন ভরে না যে !
বাসের ভীড়ের চাপ দু’চোখের বিষ
রেলগাড়ী বড়ো বেশি ঝাঁকি ও শব্দপ্রবণ
তিনচাকা মাঝে মাঝে টানে
নৌকা ভ্রমনের তুলনাই নেই
অবারিত নদী ও হাওরে
নীরবতা ঠেসে থাকে
আর থাকে ঢেউ ঢেউ নরোম কাঁপন
বাতাসের মৃদু চপলতা
হঠাৎ মেঘেরা এসে ঘনীভূত হয় এবং তুমিও !

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top