Top today
বৃষ্টি এবং ওরা দু’জন
– এই ভিজছো কেন?
– ভালো লাগে।
– চলে এসো ঠান্ডা লাগবে।
– লাগুক।
– দেখো আমাকে বিপদে ফেলো না।
– আচ্ছা।
– কী আচ্ছা?
– বিপদে ফেলবো না।
– ভিজছো কেন তাহলে?
– বিপদে ফেলবো না বলেছি, ভিজবো না তা তো বলিনি।
– তুমি একটা পচা।
– তুমি খুব ভালো।
….. যদি ডেকে বলি এসো হাত ধর, চল ভিজি আজ বৃষ্টিতে, আসবে না তুমি, জানি আমি জানি…..