Top today
হঠাৎ দেখা
(নিবেদিত শেফালীকে)
আজ তোমার আমার পথে দেখা
বলতে পারো তোমাকে কতোদিন দেখিনা ,
লেখা ও হয়নি তেমায় নিয়ে কোন গল্প কবিতা
বলতে পারো তোমাকে নিয়ে কতোদিন লেখিনা ।
ঈদ খুব কাছেই…
অনেক ছুটিপাবে,
এখানেই কি কাটাবে দিন গুলো ?
নাকি সবাই বাড়ীতে যাবে ।
বাসায় আসবেন ; আসেন না কেন?
আসবেন সময় পেলে ,
আমিতো এখন খুব ব্যাস্ত
কি করে আসি বল সব কাজ ফেলে ।
আপনি তো ব্যাস্তই থাকেন সব সময়
থাকেনা কখন আপনার কাজ কর্ম ,
আমি কথা শুনতে শুনতে হেটে চলেছি
মেনে নিয়ে আমার ধর্ম ।
এখন কি তুমি ভাল বাসতে শুরু করেছো আমায়
একা একা চলেছি ভেবে ,
তবে কি বল তেমার স্বামীকে দিয়ে ফেলে… !
নাকি বল আবার আমায় আপন করে নেবে ।
************ সমাপ্ত *****************
সাহিত্য সংসদ সাভার,ঢাকা-১৩৪৪।
ই-মেইলঃ khmahabub@yahoo.com
তারিখঃ ০৪/১০/২০০৭ ইং ।