Today 21 Nov 2026
Top today
Welcome to cholontika

শারদীয় রুপ

: | : ১৭/০৯/২০১৩

একমাত্র    অতীতই    বাঁধিতে   পারে  আমাদের! এই ভেবেই
শরতের    মেঘেরা    দৌড়াতে    থাকে   দক্ষিন  হতে উত্তর।
আর     যখন    রাতের আকাশে আসে নক্ষত্ররা, কাঁশ ফুলেই
বাসা বাঁধে জোনাক কপোত-কপোতীরা; শুভ্রে শুভ্রে নিরন্তর।

একমাত্র    রুপই   পথ    দেখাতে  পারে আমাদের! এ মেনেই
শীতল    হাওয়া   আসে রাতের শিউলীর কাছে, তার রুপের
ঘ্রান    ছড়ায়    অন্ধকার রাতে প্রেমিকারা জেগে উঠে যেই।
আর    শরতে    মেঘহীন  নীল আকাশ নীল চোখ প্রকৃতির।

আর    সেই   নীল চোখেই দেখে সে শারদীয় রুপ পৃথিবীর;
ভালবাসা    চিরন্তন! এ বিশ্বাসেই    চাঁদনী  আসে  অনন্তের।
০৭.০৬.১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top