Today 07 Sep 2026
Top today
Welcome to cholontika

সেদিন আকাশে চাঁদ ছিল

: | : ১৯/০৯/২০১৩

সেদিন আকাশে চাঁদ ছিল
পূর্ণিমা রাত ছিল
মন শুধু ভাবছিল
সে ভাবনায় আসছিল
তোমার মুখ ভাসছিল
তোমার ঠোঁট হাসছিল
তোমার চোখ পেতেছিল
হৃদয়  প্রভা  গেঁথেছিল
আলোর খেলায় মেতেছিল
আমার হৃদয়  পেয়েছিল
যে না পাওয়া চেয়েছিল
তোমার রুপ সব দিয়েছিল
চাঁদনী আমার হয়েছিল
চাঁদনী আমায় বলেছিল
প্রেমের মতই চলেছিল
অমর হতেই এসেছিল
আমার মনে মিশেছিল
তোমার রুপ হেসেছিল
লক্ষীপেঁচা দেখছিল
সেদিন আকাশে চাঁদ ছিল।

২৩.০৮.১৩, বদলগাছী, নওগাঁ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top