Today 20 Jun 2026
Top today
Welcome to cholontika

আবার যদি জন্ম পাই

: | : ২২/০৯/২০১৩

আবার যদি জন্ম পাই

এই পৃথিবীর মাটি ছুঁয়ে

গড়ে নেব নূতন জীবন।

 

আবার শিশুদের কিলকারির মাঝে

আঁকড়ে রবো মায়ের কোল,সরল ভাষ্যে,

সমস্ত হৃদয় গহনে এঁকে নেবো স্নেহের চুম্বন।

চঞ্চল কৈশোরে শান্ত দীঘি জল

রেখে নেবো মনের নিভৃতে,

জানি জীবন তো পদ্ম পাতার জল,

তবু পদ্মের পাদতলে রবো,

শ্রধ্যা নিষ্ঠ ধ্যানমগ্ন নিবেদনে–

যৌবনে জেগে রবো শুধু একটি প্রতীক্ষায়–

বসন্তের আলিঙ্গনে তোমায় একান্তে চিনে নিতে।।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top