Today 07 Sep 2026
Top today
Welcome to cholontika

ঈদ মানে

: | : ২৬/০৯/২০১৩

images

ঈদ মানে
সকাল বেলা
খুশীর মেলা
শিশুর খেলা।

ঈদ মানে
বুকের সাথে বুক
মুছে ফেলে দুঃখ
অতীতের ভুল চুক।

ঈদ মানে
ফিরনি পায়েশ
খাই করে আয়েশ
শুনি ফরমায়েশ।

ঈদ মানে
বাঁকা চাঁদ
আনন্দে উম্মাদ
চলে যায় নিঁদ।

ঈদ মানে
খুশীর দিন
কাটে নিঁদ-হীন
চারদিকে বাজে বীন।

ঈদ মানে
ধনী-গরিব এক
বিধর্মীরা চেয়ে দেখ
এতে আছে অনেক নেক।

ঈদ মানে
কালিমার দাগ
মুছে ফেলা যাক
পূর্ণ হবে মৌচাক।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top