Today 02 Sep 2026
Top today
Welcome to cholontika

যদি কান্না পায়

: | : ২৮/০৯/২০১৩

যদি তোর ছোট্ট বুকে দারুন দুখে
কান্না আসে,
তবে ঐ ছোট্ট চোখে মনের সুখে
কাঁদিস যেন জগৎ ভাসে।
তবে কিন্তু রাখিস মনে কোথাও নিরজনে
কাঁদবি একা,
কেউ যদি যায় বোঝাতে তোর কাছেতে
দেখিস পায়না যেন দেখা।
যেন কাঁদতে কাঁদতে চোখের জলে ভাসিয়ে চলে
সকল দুখের তরী,
দুঃখ গুলো কাঁদলে পরে অশ্রু নীরে
যায়রে ঝরি।
কাঁদো কাঁদো সকল দুখে
মনের সুখে।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top