Today 21 Sep 2026
Top today
Welcome to cholontika

“হ্যাঁ বেঁচে আছি”

: | : ২৮/০৯/২০১৩

হ্যাঁ বেঁচে আছি
পেট পুরে অন্ন গিলি তিন বেলা।
রাত হলে ঘুমিয়ে পরি
চোখের দুয়ারে লাগাই তালা।
হ্যাঁ বেঁচে আছি
মেতে উঠি বন্ধুদের আড্ডায়।
ভাগ করে সিগারেট ফুঁকি
টং দোকানে চা খাই সস্তায়।
হ্যাঁ বেঁচে আছি
টিভি দেখি-পেপার পড়ি অবসরে।
আয়েশ করে ডুবে যাই

সিনেমার গল্পের বিভোরে।
হ্যাঁ বেঁচে আছি
রাজনীতির বিচার বিশ্লেষনে উঠি মেতে।
রসাতলে গেলো দেশ-
এই বলে আলগা ক্ষোভে উঠি তেতে।
হ্যাঁ বেঁচে আছি
সবার মত করে চলছে জীবন।
তবে কেউ জানে না
বিধবার শাড়ি মনের আবরণ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top