Today 22 Jul 2026
Top today
Welcome to cholontika

পিপাসা মেটাতে

: | : ০২/১০/২০১৩

ভালোবাসার নিশান নিয়ে
প্রেমের আলো ছুঁড়ে
হৃদয়হীনদের মুখ ভোঁতা করে

তুমি আর আমি ছুটবো অটল গতিতে।

আবদ্ধ হবো অটুট বন্ধনে
প্রশান্তির নিঃশ্বাস নিতে
আশ্রয় নেবো সজ্জিত কোনে
পাবো না রক্তচক্ষুর ভয়।

চৈত্রের খরায় ফেটে যাওয়া মৃত্তিকার মতো
তৃষিত হৃদয়ের পিপাসা মেটাতে
তোমার চুলের খোঁপা খুলে দিব আমি
নক্ষত্র নিভে যাবে
তোমার অবয়বের আলো
টেনে নিবে আমায়
তোমার ঘ্রাণে আলোকিত হবো
আমার গন্ধে পথ ফেলবে হারিয়ে।

বাহিরে ঝরবে ঘাম, শোনা যাবে শব্দ
চলবে গাড়ি, ছুটবে মানুষ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top