Today 20 Sep 2026
Top today
Welcome to cholontika

“মিথ্যের গহনা”

: | : ০৭/১০/২০১৩

এতো ঢং এতো রং

এতো বাহাদুরি।

এতো আশা এতো নেশা

এতো কাড়াকাড়ি।

শেষ বেলা’তে কেবল

বিধবার ধবল শাড়ি।

 

নাদুসনুদুস চর্বি ভরা

এতো মায়ার গতর।

তুচ্ছ সবি আঁধার ঘরে

খাবে পোকা-মাকড়।

ভূরি ভূরি অর্থকড়ি

দামি দামি গাড়ী।

আঁধার ঘরের যাত্রী সবি

খাটিয়াতেই চড়ি।

 

নরম নরম তুলতুলে

অনেক দামি বিছানা।

কাদামাটি স্যাঁতসেঁতে

তাহাই শেষ ঠিকানা।

 

তবুও তোর এতো ঢং

নানান রকম বাহানা।

সারা অঙ্গে পরে আছিস

মিথ্যের রঙ্গিন গহনা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top