Today 05 Sep 2026
Top today
Welcome to cholontika

কত কিছু যে দেখে যাই …..(এক)

: | : ১০/১০/২০১৩
কত কিছু যে দেখে যাই …..(এক)
…………………………………………… ছবি
ব্যস্ত নগরী, জ্যামের নগরীতে প্রতিদিনই
কিছু না কিছু ঘটে যাচ্ছে,
গোচরে অগোচরে;
কত শত অলি গলি,
কত শত মানুষের আনাগোনা
ব্যস্ত সবাই, ছুটছে তো ছুটছেই
পিছু ফিরেও তাকায় কেউ একটিবার,
আড় চোখে ললনাদের দেখে দেখে পথ পার,
কিছু তরুনের,
উদ্ভট ড্রেস পড়ার মেয়েটিকে ঠাট্টা মসকারীর ছলে
কিছু বেহিসাবী কথাবার্তা এসে কানে লাগে ।
এই যে এত ছুটাছুটি, এত চলাচল
এত কোলাহল,
সময়ের মূল্য কোথায়?
গরমে নাভিশ্বাস, তৃষ্ণায় কাতর
তিল তিল সময় হয় মিনিট
মিনিট মিনিট যেতে যেতে ঘন্টা পার,
জ্যামে রিকশায় ঝিমুনি আসে,
হুড ধরে বসে আশপাশে চোখ বুলাই,
ফুটপাতে শুয়ে সত্তর বছর বয়সের বৃদ্ধা:
এল্যুমিনিয়াম বাটিতে হটাৎ
ঝনাৎ ঝন শব্দ,
এক অথবা দুই টাকার কয়েনের শব্দে বৃদ্ধার টনক নড়ে না,
মনে হচ্ছে মৃত্যু পথ যাত্রী,
শ্বাস উঠছে নামছে দ্রুত বেগে।
হায়রে মানবতা! কে বা কারা বৃদ্ধাকে বানিয়েছে ইনকামের সোর্স,
ফুটপাতের শক্ত বিছানায় শুয়ায়ে নিজে করছে এসিতে আয়েস।
মানবতা মুল্যবোধ আজ শুধু কলমের কালিতে ধবধবে সাদা কাগজের বুকে,
কত কিছুই দেখতে হয় দুচোখ ভরে,
প্রতিবাদের ভাষা শুধু অন্তরে, থাকে অস্ফুট।
দেখতে দেখতেই হারাবো একদিন কালের অতল গহবরে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top