Top today
গোঁয়ার গোবিন্দ
আমার বাপের তালুক আছে
আছে টাকা বিল্ডিং,
খেয়ে পড়ে দিন- রাত্রি
করবো শুধু ফিল্ডিং।
হেথায় যাবো সেথায় যাবো
যাবো জাহান্নামে,
কার বাপের সাধ্য কিছু
বলে আমার নামে ?
এই ধরাকে করবো সরা
দিনকে আমি করবো রাত,
আমার নামে বললে কিছু
ঘুষি মেরে করবো কাত।
হেন করবো তেন করবো
পানতা ভাতে করবো ডাল,
সাগর থেকে আনতে কুমির
ঘর অবধি কাটবো খাল।
আমি গরম ভাতে লবন খাবো
পানতা ভাতে ঘি,
সোনার জীবন করবো মাটি
তোর বাপের কী ?