Top today
চলছে আযব গাড়ি
বানের মতো ছুটছে মানুষ, যাচ্ছে ঈদে বাড়িতে
জ্যামে পড়ে ঈদের খুশি, আটকে আছে গাড়িতে
একটুখানি চলে গাড়ি, অনেকখানি থামছে
গাড়ির ভেতর প্যাসেঞ্জারে, ইচ্ছেমতো ঘামছে
তারপরেও যাচ্ছে মানুষ, শহর থেকে বাড়িতে
করুণ দশা বাবা-মায়ের, ছেলে-মেয়ের ঝাড়িতে
ঝাড়ি খেয়ে বাবা-মায়ের, মুখটা যখন ভারী
অমনি দেখি বাড়ির দিকে, চলছে আযব গাড়ি