Today 05 Sep 2026
Top today
Welcome to cholontika

সাবালকের স্বপ্ন

: | : ১০/১০/২০১৩

==================

শীতল জলতরঙ্গে এ হাওয়ার বুকে

ধ্বংসের গন্ধ ছড়েছে-

বিকট বিটক আওয়াজ শুনছি-

অনাকাঙ্ক্ষিত স্বপ্নরা-শেষ প্রহরে

বিদ্যুতদের ঝিলিক মারে- ঝিলিক মারে।

সোনায় বাঁধা ধ্বংসের গলাটা

চেঁপে ধর- গলাটা চেঁপে ধরো-

নইলে শুণ্যেই ভেসে যাবে সমস্ত রাখালি

বাঁশির সুর-অবুঝ সাবালকের

স্বপ্ন রাশি রাশি।

ও হাওয়া ও জলতরঙ্গ একটি বার

একটি বার শোন-

আর হইও না অগ্নিয়েগারি উত্তলা

একটু তাকাউ ঐ ধূসর মেঘ

আর নীল আকাশ।

ভেঙ্গে পরা উপলদ্ধির শিহরণ জাগাও

চাই না চাই না এ ধ্বংসের

প্রলয় গাঁথা ভুমিকম্পন চাই না আর-

ধ্বংসের মাঝে রবে কি চিহ্ন?

অবুঝ সাবালক দেখুক না স্বপ্ন-

হোক না সাবালকের বিজয় উল্লাস।

 

লেখার তারিখঃ ০৬/১০/১৩

=======================

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top