Today 05 Sep 2026
Top today
Welcome to cholontika

তিলের নীলে নীল হয়ে

: | : ১০/১০/২০১৩

______________________________

 

 

কোন এক সৌখিন  সম্রাট নাকি

বিলিয়ে দিতে চেয়েছিল অর্ধেক সম্রাজ্য

প্রিয় নারীর কপোলের কালো তিলে

শুধু একটি চুমুর বিনিময়ে,

আমি তো সম্রাট নই প্রিয়তমা

সম্রাজ্য নেই, ছিলো ও না কোন কালে ,

অথচ তোমার আছে কালো তিল

কপোলের ‘পরে কালো হিরের মত উজ্জল,

ভ্রমর হয়ে উড়ে এসে জুড়ে বসে

মিশে যায় আমার চোখের মণিতে ;

 

 

সম্রাজ্য নেই বলে প্রিয়া

একটি চুমু কি পারবো না খেতে

প্রেমের ছলে কোন কালে

কপোলের ঐ কালো তিলে?

আমার সম্রাজ্য আমার হৃদয়

রক্তের সরোবরে ফুটা

একটি লাল পদ্ম,

এই নাও প্রিয়া -তোমায় দিলাম;

 

 

বিনিময়ে  শুধু

একটি চুমু খেত দিও ওগো

কপোলের ঐ কালো তিলে ,

তিলের নীলে নীল হয়ে

একবার ওগো

তৃপ্ত করিও মোরে

একটি মধুর চুম্বনে।

 ____________________________

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top