Today 03 Sep 2026
Top today
Welcome to cholontika

বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ

: | : ১২/১০/২০১৩

বোধের কলঙ্কে আঁকা হত্যাযজ্ঞ ,
মানুষ হত্যায় কি সে মুক্তি? পৃথিবী জুড়ে প্রত্যহ মানুষ হত্যার খেলা
অথচ এই পৃথিবী এই মানুষের জন্য,তাহলে কেন এই অনর্থক রক্ত বন্যা
মানুষ মানুষের জন্য রক্তপাত কলঙ্ক।

রক্ত নেশায় পশুরা হত্যাযজ্ঞে মাতে
কারন তারা বোধ হীন প্রাণী,তাদের এ হত্যা সহসা ক্ষুধার জন্য
কিন্তু আমরা মানুষ প্রাণীকূলের শ্রেষ্ঠ জীব,বার বার কেন আদিমতায় ফিরে যাই?
শুধু মানুষরাই পারে হত্যাযজ্ঞে জীবন হরণ।

কিসের জন্য এই আদিমতা ?
না কি মৌলিক অধিকারের অপূর্ণতা?রক্তপাতে মানুষের সবুজ জীবন হরণ
কি সে নেশা বধিবে চেতনা মূলে?অপার সম্ভবনার জীবন অকালে ঝরে যায়
বিকাশমান পৃথিবীর বিকাশিত সম্ভ্রম লুট হয়।

1420@10 আশ্বিন, শরৎকাল।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top