Today 10 Aug 2026
Top today
Welcome to cholontika

অনেক কথা২২

: | : ১১/১১/২০১৩

খেলাধুলা–

* খেলাধুলা হচ্ছে বড়ই আনন্দের জিনিস। বাল্যকাল হতে যৌবনকাল পর্যন্ত প্রত্যেক মানুষের জীবনে এ জিনিসটার রাজত্ব অনেক। যার জীবনে খেলাধুলার কোনো অংশ নেই তার জীবন বহু আনন্দ থেকে বঞ্চিত।

* ফুটবল এমন এক খেলা, যে খেলা শুধু আনন্দই দেয় না বিষাদও তৈরি করে–বিবাদও ঘটায় আর এ বিষাদ-বিবাদের মধ্যে কারও প্রাণও যায় তবু ফুটবলখেলার জনপ্রিয়তা তুঙ্গে। এমন খেলা যে দেখে না দুনিয়াতে সে কিছুই দেখল না।

* ফুটবলখেলায় মুগ্ধ হয় না এমন দর্শক বোধহয় পৃথিবীতে নেই? জগৎজুড়ে যেখেলা প্রিয়তার শীর্ষে সেখেলার আনন্দটাই অন্যরকম।

* মানুষকে সহজেই আকর্ষণ করতে পারে এমন খেলা ‘ফুটবল’।

* ফুটবলখেলার জনপ্রিয়তা যেই হারে বেড়েছে অন্যসব খেলা সেই হারে বাড়ে নি, তাই ফুটবলবিশ্বকাপ মানেই মনোরঞ্জনের এক বিরাট প্রাপ্তি। এপ্রাপ্তি আর কোনো খেলা দিতে পারবে বলে মনে হয় না।

* খেলার মূললক্ষ্য মানুষকে আনন্দ দান, যেই খেলা মানুষকে আনন্দ দিতে পারে না সেই খেলা না-খেলাটাই উত্তম।

* শুরুর সমাপ্তি যেখানে নেই সেখানে কোনো আনন্দ নেই।

* সুন্দরের সঙ্গে যা শুরু করা হয় তার শেষ দীর্ঘকরণ অসুন্দরের।

* পৃথিবীতে সভ্যতার খেলা একমাত্র দাবা। নীরবতার কারণে দাবাকে কেউ কেউ বোবাখেলাও বলে। আমি বোধহয় অনেক কিছু করে যেতে পারতাম কিন্তু কোথা থেকে যে হঠাৎ আমাকে দাবার নেশায় পেয়ে বসল জানি না, কোনো আসরে বসলেই একটু-না-একটু খেলতে মন চায়–সারা বেলা আমার এভাবেই অপচয় হয়ে যায়! তাই খেলার আরেক নাম ক্ষতি।

* খেলাধুলা স্বাস্থ্যোন্নতির মহৌষধ।

চলবে…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top