Top today
খুঁজেছিলাম তো……
তোমায় খুঁজেছিলাম
ব্যাকুল হয়ে অবিরাম,
খুঁজেছি মধ্যাহ্নের ধুলি উড়া পথে
ভেসেছি বার বার অন্তহীন স্রোতে।
খুঁজেছি তোমায় নদীর তীরে অবেলায়
রোদের তেজ নেতিয়ে পড়ে বেলা শেষের খেলায়।
খুঁজেছি তোমায় শহরের অলিগলি
কাঁদা,পানি ইট সুঁড়কির পথ পায়ে দলি,
খুঁজেছি খাঁ খাঁ রোদ্দুরে
শুকনো পাতারা ধ্বনি তুলে মর্মরে।
নিকষ কালো আঁধারে খুঁজেছি একাকি
বেসুরে গাইছিল তখন এক ঝাঁক পাখি।
খুঁজেছি এলোমেলো হাওয়ায়
পাইনি দৃষ্টির সীমানায়,
খুঁজে খুঁজে পথ হারাই অরণ্যে
কেউ নেই কোথাও, ভাসি আমি শুন্যে।
কখনো আনমনে খুঁজেছি নিজের মাঝে
সকল ব্যস্ততার ভীড়ে সকাল সাঁঝে ।
খুঁজে খুঁজে কত সময় হয়েছে তীর্ণ
বেলা শেষে সকল আশাই চুর্ণ বিচুর্ণ।
বহু করেছি খোঁজাখুঁজি
কই! ছিল নাতো কোন ভুল বুঝাবুঝি!
অনেক খুঁজেছি আর নয়
বিষন্নতায় আমি, তোমার হয়তো সুসময়,
যে আমাকে খুঁজে, তাকেই আমি খুঁজি
বুঝবে যে আমাকে, আমি তাকেই বুঝি।
আমি হারালে তোমরা যদি খুঁজো আমায়
দু:খ পেয়োনা, রেখো আমাকে তোমাদের ক্ষমায়।
তোমরা হারালে আমিও খুঁজব অনন্তকাল ধরে
থেকো পাশে বন্ধু হয়ে, যেয়োনা অকালে ঝরে।
ব্যাকুল হয়ে অবিরাম,
খুঁজেছি মধ্যাহ্নের ধুলি উড়া পথে
ভেসেছি বার বার অন্তহীন স্রোতে।
খুঁজেছি তোমায় নদীর তীরে অবেলায়
রোদের তেজ নেতিয়ে পড়ে বেলা শেষের খেলায়।
খুঁজেছি তোমায় শহরের অলিগলি
কাঁদা,পানি ইট সুঁড়কির পথ পায়ে দলি,
খুঁজেছি খাঁ খাঁ রোদ্দুরে
শুকনো পাতারা ধ্বনি তুলে মর্মরে।
নিকষ কালো আঁধারে খুঁজেছি একাকি
বেসুরে গাইছিল তখন এক ঝাঁক পাখি।
খুঁজেছি এলোমেলো হাওয়ায়
পাইনি দৃষ্টির সীমানায়,
খুঁজে খুঁজে পথ হারাই অরণ্যে
কেউ নেই কোথাও, ভাসি আমি শুন্যে।
কখনো আনমনে খুঁজেছি নিজের মাঝে
সকল ব্যস্ততার ভীড়ে সকাল সাঁঝে ।
খুঁজে খুঁজে কত সময় হয়েছে তীর্ণ
বেলা শেষে সকল আশাই চুর্ণ বিচুর্ণ।
বহু করেছি খোঁজাখুঁজি
কই! ছিল নাতো কোন ভুল বুঝাবুঝি!
অনেক খুঁজেছি আর নয়
বিষন্নতায় আমি, তোমার হয়তো সুসময়,
যে আমাকে খুঁজে, তাকেই আমি খুঁজি
বুঝবে যে আমাকে, আমি তাকেই বুঝি।
আমি হারালে তোমরা যদি খুঁজো আমায়
দু:খ পেয়োনা, রেখো আমাকে তোমাদের ক্ষমায়।
তোমরা হারালে আমিও খুঁজব অনন্তকাল ধরে
থেকো পাশে বন্ধু হয়ে, যেয়োনা অকালে ঝরে।
